ভোটিং ক্ষমতা বাড়ছে না পিচাইয়ের

২২ ডিসেম্বর, ২০১৯ ১৭:৩২  
অ্যালফাবেট প্রধান হিসেবে প্রতিষ্ঠানের মুখপাত্র হবেন সুন্দর পিচাই। তার নেতৃত্বেই নতুন বছরের চ্যালেঞ্জ নেবে প্রতিষ্ঠানটি। এজন্য জানুয়ারি থেকে তার বেতন সাড়ে ছয় লাখ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০ লাখ মার্কিন ডলার করা হয়েছে। বাৎসরিক বেতনের পাশাপাশি ১২ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার পাচ্ছেন তিনি। নতুন শেয়ার পেলেও ভোটিং ক্ষমতা বাড়ছে না পিচাইয়ের। ফলে বোর্ডের নিয়ন্ত্রণ থাকছে পেইজ ও ব্রিনের হাতেই। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে গুগলের প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন পিচাই। চলতি মাসের শুরুতে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন। এরপরই অ্যালফাবেট প্রধানের দায়িত্বও দেওয়া হয় পিচাইকে। এর আগে পেইজ ছিলেন অ্যালফাবেট সিইও এবং ব্রিন প্রেসিডেন্ট।